০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

টাঙ্গাইলে কাফনের কাপড় ও চিঠি দিয়ে মসজিদের ইমাম হুমকি

টাঙ্গাইলের কালিহাতীতে মসজিদের ইমামকে কাফনের কাপড় ও চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেয়া দেয়া হয়েছে। এ ঘটনায় কালিহাতী থানায় সাধারণ ডায়েরী করেছেন নারান্দিয়া বাজার মসজিদের পেশ ইমাম ও মাদ্রাসার সুপার মো. ওসমান গণি (৫৮)। তিনি মধুপুর উপজেলার মেহাবী গ্রামের মৃত.আব্দুল কাদেরের ছেলে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

থানার সাধারণ ডায়েরী (জিডি) সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ সকালে অজ্ঞাত নামা এক ব্যক্তি আমার নারান্দিয়া মাদ্রাসার সালমান (৬) নামের এক ছাত্রের কাছে আমার জন্য একটি উপহার বক্স পাঠানো হয়েছে। বক্সটি খুলে দেখা গেছে ভিতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দেয়া একটি চিঠি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারান্দিয়া বাজার মসজিদের পেশ ইমাম ও মাদ্রাসার সুপার মো. ওসমান গণি। তিনি বলেন, আমার নারান্দিয়া মাদ্রাসার সালমান (৬) নামের এক ছাত্রের কাছে আমার জন্য একটি উপহার বক্স রেখে যান। বক্সটি খুলে আমি দেখতে পাই ভিতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিঠি। এ বিষয়ে আমি কালিহাতী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছি। এরপর থেকে আমি চরম নিরাপত্তাহীন ভুগছি।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ তালুকদার বলেন, বিষয়টি জানি। আগামীকাল প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করা হবে। আমার দাবি তদন্ত সাপেক্ষে যে এই কাজটি করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে কাফনের কাপড় ও চিঠি দিয়ে মসজিদের ইমাম হুমকি

প্রকাশিত : ০৬:২৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২