০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ভালুকায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

‘বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভালুকায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

যক্ষ্মা রোগের ক্ষতিকর দিক বিশেষ করে স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও রোগ নির্মূলে সারাবিশ্বে দিবসটি যথাযথ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে।

বাংলাদেশের একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা যক্ষ্মা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের যে ৩০টি দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা বেশি, তার মধ্যে বাংলাদেশ অন্যতম।

আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান বলেন, যক্ষ্মা ব্যাকটেরিয়ার মাধ্যমে সৃষ্ট একটি রোগ। এ রোগটি বেশিরভাগ ফুসফুসকে প্রভাবিত করে। তবে যক্ষ্মা শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে, এক্ষেত্রে এটি সংক্রামক নয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে যক্ষ্মা রোগ নিরাময় সম্ভব। তাই যক্ষ্মা হলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শে নিয়মিত ওষুধ খেলেই এর নিরাময় সম্ভব।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, ভালুকা সরকারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান, ডা. জয় সরকার, ডা. সাদিয়া, ডা. রোকসানা, ডা. মহুয়ামিন, ডা. রাকিব সহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী গণ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির নির্বাচনে মনা সভাপতি, রিপন সাধারণ সম্পাদক

ভালুকায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

প্রকাশিত : ০৬:৫৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২