০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

নওগাঁর মহাদেবপুরে ৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদেও মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২১-’২২ অর্থবছরে (দ্বিতীয় কিস্তিতে) সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বাস্তবায়নাধীন ‘‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতিত)’’ শীর্ষক প্রকল্পের আওতায় মহাদেবপুর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দকরা অর্থে মাধ্যমিক পর্যায়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য সাইকেলগুলো সরবরাহ করা হয়।

উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে সাইকেলগুলো তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মালেক, একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

প্রকাশিত : ০৭:২৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২