০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

রাজনগরে গণহত্যা দিবস পালিত

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খাঁন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পালের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার সজল চক্রবর্তী।

এতে উপস্থিতি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাবলু সূত্রধর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাজীব আহমেদ, ‍উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইউনুছ, রাজনগর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শেখ শাহানারা রুবি, বীর মুক্তিযোদ্ধা রামলাল রাজভর, রাজনগর থানার উপপরিদর্শক মোঃ হাসান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একাত্তরের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তান হানাদার বাহিনী এদেশের নিরীহ ও নিরস্ত্র মানুষের উপর হিংস্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ঐ রাতের হত্যাকাণ্ড পৃথিবীর বৃহৎ নৃশংসতম হত্যাকাণ্ড।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

রাজনগরে গণহত্যা দিবস পালিত

প্রকাশিত : ০৪:২১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২