০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সরাইলে পৃথক অভিযানে বিভিন্ন মাদকসহ গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক অভিযানে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ৩২ বোতল ফেন্সিডিল, ৩০০ গ্রাম গাঁজা এবং ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সরাইল থানার পুলিশ।

বৃহস্পতিবার রাতে সরাইল উপজেলা সদর ইউনিয়ন উচালিয়াপাড়া ও শাহবাজপুর ইউনিয়ন নেয়ামতউল্লাহ পাড়াস্থ বড় মৌলভীপাড়া সড়কের ব্রীজের উপর এই পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, সরাইল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন দিকনির্দেশনা এসআই(নিরস্ত্র)/মোঃ মিজানুর রহমান, এসআই(নিরস্ত্র)/মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই(নিরস্ত্র)/রুবেল আখন ও সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় বৃহস্পতিবার রাতে সদর ইউনিয়ন উচালিয়াপাড়া ও শাহবাজপুর ইউনিয়ন নেয়ামতউল্লাহ পাড়াস্থ বড় মৌলভীপাড়া সড়কের ব্রীজের উপর এই পৃথক অভিযান চালিয়ে মোঃ নাজির মিয়া ও মোঃ আল আমিনকে আটক করা হয়। তাহার নিকট হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত ২০(বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ৩২ বোতল ফেন্সিডিল, ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলো, মোঃ নাজির মিয়া (২৭) সরাইল উপজেলা সদর ইউনিয়ন সৈয়দটুলা (নোয়াহাটি) গ্রামের মৃত ফুল মিয়া ছেলে ও মোঃ আল আমিন (২৫) একই উপজেলার শাহবাজপুর (বড় মৌলভী পাড়া লস্কর বাড়ি) মোঃ শাহ নেওয়াজ প্রকাশ শানু ছেলে।

অপর দিকে এসআই(নিঃ)/ মোঃ সাইফুল ইসলাম, এএসআই(নিঃ)/রুবেল আখন, এএসআই(নিরস্ত্র) সনেট সিকদার সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বৃহস্পতিবার রাতে সরাইল উপজেলা শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ উত্তরপাড়া গ্রামে একটি বিশেষ অভিযান চালিয়ে ১০০ লিটার দেশিয় তৈরি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অমৃত রবি দাশ (৫৫) উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ(উত্তর পাড়) গ্রামের মৃত রাজ মোহন রবি দাসের ছেলে।

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

সরাইলে পৃথক অভিযানে বিভিন্ন মাদকসহ গ্রেফতার ৩

প্রকাশিত : ০৪:৩২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২