০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সরাইলে শত্রুতার জেরে ঘরে আগুন দেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব শত্রুতার জেরে শামছু মিয়া নামে এক ব্যক্তির ঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আগুন দেওয়া ঘরের অর্ধেকটি রান্নার ঘর এবং বাকী অর্ধেকটিতে গরুর বাছুর রাখার ঘর হিসেবে ব্যবহার করতো।ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পরিকল্পিতভাবেই তাদের ঘরে আগুন লাগানো হয়েছে।

জানা যায়, প্রতিবেশী আসাদ মিয়া ও আক্তার হোসেনের সাথে দীর্ঘদিন ধরেই আমার বিরোধ চলে আসছে। তারাই পরিকল্পনাভাবে আমার ঘরে আগুন দিয়েছে। আমার গরুর ফার্ম আছে। চারটি বাছুর ওই ঘরে ছিল।তাদের উদ্দেশ্য ছিল ওই ৪টি বাছুর আগুন দিয়ে পুড়ে মেরে ফেলা। কারণ ওই বাছুরগুলো মারতে পারলে আমি গাভীর দুধ বিক্রি করতে পারবো না। আল্লাহর রহমতে বাছুরগুলো বেঁচে গেছে।

ওই গ্রামের ইউপি সদস্য শরিফ উদ্দিন বলেন,শামছু মিয়া তার রান্না ঘরে আগুন লাগার বিষয়ে আমাকে জানিয়েছে। আমি সকালে গিয়ে দেখে আসছি। কে বা কারা এ কাজ করেছে তা বলতে পারবো না। তবে ওই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছে।

অভিযুক্ত আসাদ মিয়া বলেন, তাদের সাথে আমাদের মামলা চলছে। তারা আমাদেরকে ঝামেলায় ফালাতে আগুনের ঘটনা ঘটাইছে।

সরাইল অরুয়াইল ইউনিয়ন বিটের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক এসআই মিজানুর রহমান বলেন, ঘটনাটি আপনার কাছ থেকে শুনলাম। কোন অভিযোগ এখনও পাইনি। আগামীকাল আপনাকে নিয়ে দেখতে যাবো।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

সরাইলে শত্রুতার জেরে ঘরে আগুন দেওয়ার অভিযোগ

প্রকাশিত : ০৪:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২