টাঙ্গাইলের গোপালপুরে অসহায় ও দরিদ্র মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার খন্দকার ফজলুল হক ডিগ্রি কলেজে রোটারি ক্লাব অব বারিধারা সানরাইজ নামের সংগঠন এ আয়োজন করে।
সংগঠনটির সভাপতি ও কলেজের প্রতিষ্ঠাতা খন্দকার আজিজুল হক কালের কন্ঠকে বলেন এখানে বিগত ১০ বছর যাবত গ্রামের অসহায় মানুষদেরকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হচ্ছে। আমি ২০১৮ সাল পর্যন্ত ব্যক্তি উদ্যােগে করেছি। এবার ঢাকা থেকে ৩ জন ডাক্তার ও ৩ জন টেকনিশিয়ান এসেছেন। তারা রোগী দেখার পর প্রয়োজনীয় ঔষধ দেন। যাদের অপারেশন করা প্রয়োজন তাদের শনাক্ত করে ঢাকায় বসুন্ধরা আই হসপিটালে বিনামূল্যে অপারেশন করানো হবে। রোগীদের যাতায়াত, থাকা, খাওয়া ও অপারেশন একেবারে বিনা টাকায় করে দেওয়া হয়।
স্থানীয় জমিলা বেগম ও আবু বকর সিদ্দিক বলেন তারা প্রতিবছরই টাকা ছাড়া অসংখ্য মানুষকে ভাল চিকিৎসা দেন। চোখে সমস্যা হচ্ছে। তাই এবার আমরা চিকিৎসা নিতে এসেছি।
এ চক্ষু শিবির কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব বারিধারা সানরাইজের সাবেক সভাপতি রোটারিয়ান ফশিউর রহমান, প্রকল্প পরিচালক ড. জাফরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রিন্সিপাল নাজিম উদ্দিন এবং সদস্য অধ্যক্ষ ফরিদ আহমেদ প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















