০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

অজ্ঞান পার্টির কবলে পড়ে পরিবারের ৪ জন হাসপাতালে

বাগেরহাটের ফকিরহাট আট্টাকী গ্রামে চেতনানাশক ঔষধ স্প্রে করে একই পরিবারের ৪জনকে অচেতন করে দুর্ধষ চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। অচেতন অবস্থায় ৪জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে ও স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার রাতের কোন এক সময় দুষ্কুতারীরা উপজেলার আট্টাকী গোডাউন মোড় এলাকার শেখ ওমর ফারুক এর ঘরের ভেতর চেতনানাশক ঔষধ স্প্রে করে সকলকে অচেতন করে। এরপর জানালার গ্রীল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতকারীরা নগদ টাকা, স্বণার্লংকার সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে পালিয়ে গেছে। তবে পরিবারের সদস্যরা অচেতন থাকায় ক্ষতির পরিমান জানা যায়নি।

ভুক্তভোগী পরিবারের স্বজনরা জানিয়েছে, ওমর ফারুকের পুত্র রাকিব হাসান ঢাকায় চাকুরীরত আছেন। এদিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে ঢাকা থেকে বাড়ীতে এসে ঘরের মধ্যে সকলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষনিক তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে যারা ভর্তি রয়েছে তাদের মধ্যে গৃহকর্তা শেখ ওমর ফারুক (৬৫) তার বৃদ্ধ মাতা রাবেয়া বেগম (৮৫), স্ত্রী মনিরা আক্তার (৫৫) এবং খালা মমতাজ বেগম
(৭৫)।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মু. আলিমুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। পরিবারের সদস্যরা এখনো হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছে। তাদের জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

অজ্ঞান পার্টির কবলে পড়ে পরিবারের ৪ জন হাসপাতালে

প্রকাশিত : ০৭:৪৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২