০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত-২ আহত-১

দিনাজপুরে ফুলবাড়ী উপজেলায় দু’টি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইটভর্তি ট্রাক চালক ও তাঁর সহকারী (হেলপার) নিহত হয়েছেন। অপরদিকে আলুভর্তি ট্রাক চালক গুরত্বর আহত হয়। ২৫ মার্চ শুক্রবার গভীর রাত প্রায় পৌনে ৩ টায় উপজেলার রাজারামপুর ফকিরপাড়া এলাকায় লাভলী ফুড মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম মো. সারোয়ার হোসেন (৪৫)। তিনি বগুড়া জেলার নন্দীগ্রাম এলাকার নওয়াব আলীর পুত্র। নিহত ট্রাকচালকের সহকারী(হেলপার) সাইফুল ইসলাম ওরফে বাদশা (৪৮) নওগাঁ জেলার সিংড়া উপজেলার জয়নগর এলাকার মৃত ময়েজউদ্দিনের পুত্র। এ ঘটনায় অপর একটি ট্রাকের চালক মো. সাইদুল ইসলাম গুরুতর আহত হয়। তার বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায়। তাঁকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, পাবনা থেকে পঞ্চগড়গামী ইটবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৪৫৬৭) তার বিপরীত লেন ঘেঁষে যাচ্ছিল। এ সময় সেতাবগঞ্জ থেকে আসা নওগাঁগামী আলু বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-৯৭১৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইটবোঝাই ট্রাকের চালক ও তাঁর সহকারী ঘটনাস্থলেই মারা যায়। ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, গভীর রাতে আহত ট্রাক চালকের ফোন পেয়ে পুলিশের টহল ইউনিট ঘটনাস্থলে যায়। একই সময় ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে আসেন।ঘটনাস্থলে ফুলবাড়ী থানার পুলিশ মৃতদের ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত-২ আহত-১

প্রকাশিত : ০৯:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২