০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

টাঙ্গাইলে কালরাতে আলোর মিছিল

গণহত্যা দিবস ও কালরাতে টাঙ্গাইলে আলোর মিছিল, বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন, শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের শামসুল হক তোরণের সামণে থেকে প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে আলোর মিছিল বের হয়ে বধ্যভ‚মিতে গিয়ে শেষ হয়। পরে জেলা সদর পানির ট্যাংকের পাশে বধ্যভ‚মিতে সকল শহিদদের প্রতি প্রথমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি শ্রদ্ধাঞ্জলি জানান। এর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার পক্ষে মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান ও প্রথম আলো বন্ধু সভাসহ বিভিন্ন সরকারি ও স্বেচ্ছাসেবক মূলক সংগঠন শ্রদ্ধাঞ্জলি জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি ও নাহার আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা জিনিয়া বখ্শ প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জগন্নাথ হল অ্যালমনাই অ্যাসোসিয়েশন, নগর নাট্যদল, শিকড়, শিশুদের জন্য ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় জেলা সদর পানির ট্যাংকের পাশের এই বধ্যভূমিতে অসংখ্য মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষদের পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা হত্যা করে। ২০০৩ সাল থেকে প্রথম আলো বন্ধুসভা এই বধ্যভূমিটি সংরক্ষণের দাবিতে প্রতি বছর ২৫ মার্চ কালরাতে আলোর মিছিলের আয়োজন করে আসছিল।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

টাঙ্গাইলে কালরাতে আলোর মিছিল

প্রকাশিত : ০৯:১৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২