নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারের সামনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মান্দা উপজেলা প্রেস ক্লাব, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, পুষ্পস্তবক অর্পণ করে।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ, আনসার ভিডিপি, উপজেলা স্কাউট দল, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়,মাদ্রাসা এবং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দলসমূহের কুচকাওয়াজ, সালাম গ্রহণ,শারীরিক কসরত (ডিসপ্লে) প্রদর্শন,দেশাত্ববোধক ও বিভিন্ন গানের সুরে ও তালে একক ও বিদ্যালয় ভিত্তিক নৃত্য অনুষ্ঠিত হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
এছাড়াও মহিলাদের ক্রিড়া প্রতিযোগিতা, জাতির শান্তি সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত/প্রার্থনা, হাসপাতাল-শিশুকেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন, মহান মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান, মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বিজয় কুমার রায়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ফ.ম আছফানুল আরেফিন, জনস্বাস্থ্য প্রকৌশলী এনায়েত হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী সারোয়ার জাহান, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর কায়সার হাবীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার, মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কাসেম দেওয়ান প্রমূখ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















