মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা: মোঃ হাবিব মিল্লাত মুন্না, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম।
এ সময় উক্ত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনসহ শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করাসহ ফেস্টুন উড়ানো হয়। পরবর্তীতে কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শন শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, পুনাক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















