ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ চট্টগ্রামের চার জন যাত্রীর লাগেজ থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করেছে।আখাউড়া স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে এসব কাপড় জব্দ করে। এই বিপুল পরিমাণ কাপড়ের মধ্যে রয়েছে থ্রি-পিস, পাঞ্জাবি,ওড়না,জিন্স প্যান্ট,টি শার্ট,শাড়ি। শুল্ক ফাঁকি দিয়ে এসব কাপড় ভারত থেকে দেশে আনা হয়েছে।
আখাউড়া স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানায়, শনিবার বিকেলে চট্টগ্রামের চারজন যাত্রী সাদ্দাম হোসেন, সাখাওয়াত ইমরান, মোরশেদুল ইসলাম, ইমতিয়াজ ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে বাংলাদেশে প্রবেশ করেন। ইমিগ্রেশনে তাদের কাজ সম্পন্ন হলেও যাত্রী ছাউনিতে বড় আকারের ৮ টি ব্যাগ ছোট ৪ টি ব্যাগ সহ একটি হাত ব্যাগ নিয়ে ইমিগ্রেশন অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মালামাল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া কাস্টমস স্থল শুল্ক রাজস্ব কর্মকর্তা শাহ্ নোমান সিদ্দিকী বলেন, পণ্যগুলো অবৈধ না হওয়ায় আপাতত এই গুলোকে জব্দ তালিকা করে রাখা হয়েছে। শনিবার বিকেলে আখাউড়া স্থলবন্দরে ইমিগ্রেশন অতিক্রম করার সময় বিজিবি’র স্ক্যানার এর কাছ থেকে মালামাল গুলো জব্দ করা হয়।পণ্যগুলো টেক্স (রাজস্ব) পরিশোধের মাধ্যমে মালিকগন ছাড়িয়ে নিয়ে যেতে পারবেন।আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি এই পণ্যগুলো থেকে সাড়ে ৩ লক্ষ্য টাকা রাজস্ব আদায় করতে পারব। তারা যদি সমপরিমাণ রাজস্ব পরিশোধ করতে পারে তাহলে এই গুলো তাদেরকে ফিরত দেওয়া হবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সমপরিমাণ রাজস্ব পরিশোধ করতে না পারে তাহলে এই গুলো পুরোপুরি জব্দ করে দেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















