ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকচাপায় মো. সালাহউদ্দিন নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের শ্যামবাড়ি ভাংতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাহউদ্দিন ওই উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া জানান, সকালে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন সালাহউদ্দিন।
এসময় একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হলেও দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















