০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

আইপিএলকে তাসকিনের ‘না’, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া

দেড় বছর ধরে অবিশ্বাস্য ছন্দে আছেন তাসকিন। নিজের খেলাটাকে পরের ধাপে নিয়ে যাওয়া, ক্রিকেট–শিক্ষায় পরিপূর্ণতা পাওয়ার দারুণ এক সুযোগ ছিল তাসকিনের সামনে। আইপিএল দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টের ফাস্ট বোলার দরকার। কারণ, তাদের ইংলিশ ফাস্ট বোলার মার্ক উড কনুইয়ের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে পড়েছেন। তাঁর জায়গায় লক্ষ্ণৌ তাসকিনকে পুরো আইপিএল মৌসুমের জন্য দলে টানতে চাইল।

চলতি দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় বোর্ডের সঙ্গে কথা বলে, আইপিএলকে না করে দিয়েছেন তাসকিন।

শুরু হলো এবারের আইপিএল, না থেকেও যেন প্রতিনিয়ত আলোচনায় তাসকিন, কারণ তাসকিন যে উদাহরন সৃষ্টি করলো তা রীতিমত অবিশ্বাস্য।

যা নিয়ে দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা গেছে দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে। কেউ কেউ বলেছেন, সবার আগে দেশকে প্রাধান্য দিয়ে বড় কাজ করেছেন তাসকিন। আবার অনেকের কথা, আইপিএলে গেলে অনেক কিছু শিখতে পারতেন তাসকিন। তাই না করা ঠিক হয়নি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

আইপিএলকে তাসকিনের ‘না’, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া

প্রকাশিত : ০৫:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২