০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ভ্যান চালকের বাড়ী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ৩

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় এক ভ্যান চালকের বাড়ী থেকে এক চাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ভ্যানচালকের স্ত্রী ও দুই মেয়েকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ মার্চ) সকালে উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি উত্তরপাড়া এলাকার ভ্যান চালক আব্দুস সালামের বাড়ী থেকে হোসেন আলী (৪৫) নামে এক চাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পিঠ ও মুখে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিহত হোসেন আলী সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গোপালপুর গ্রামের বাসিন্দা।

আটককৃতরা হলেন, ভ্যানচালক সালামের স্ত্রী রুবি খাতুন (৪৫) মেয়ে রাহা খাতুন (২৫) ও জেসমিন খাতুনকে (২৩)। ঘটনার পর থেকে আব্দুস সালাম পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত হোসেন আলী পেশায় চাল ব্যবসায়ী। রোববার সকালে আব্দুস সালামের শোবার ঘরে হোসেন আলীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের মুখে ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এসময় একটি চাকু জব্দ করা হয়েছে। হত্যার কারণ জানতে আটক তিনজনকে থানায় আনা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

ভ্যান চালকের বাড়ী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ৩

প্রকাশিত : ০৬:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২