০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সিএনজি যাত্রীর টাকার ব্যাগ ফিরিয়ে দিল পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোঃ লোকমান মিয়া (২৮) নামে এক সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ওই গাড়িতে ফেলে যাওয়া ১০ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে সরাইল থানার পুলিশ।

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ওই যাত্রীর হাতে টাকা তুলে দেয়ার বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হোসনে মোবারক জানান, ২৬ মার্চ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় লোকমান মিয়া সরাইল থানাধীন জয়ধরকান্দি হইতে সরাইল আসার পথে অজ্ঞাত নামা ব্যক্তির সিএনজিতে উঠে তাহার সাথে থাকা একটি স্কুল ব্যাগ সিএনজির পিছনে রেখে নেমে পরেন। ব্যাগ এর মধ্যে লোকমান মিয়ার বিদেশ গমনের ১০ লাখ ৩৫ হাজার টাকা ছিল মর্মে সরাইল থানায় হাজির হয়ে মৌখিক ভাবে জানায়।

উক্ত সংবাদ এর ভিত্তিতে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন এর নির্দেশক্রমে এসআই(নিরস্ত্র)/মোঃ হোসনে মোবারক সঙ্গীয় ফোর্সসহ টাকা উদ্ধার এর জন্য অভিযান পরিচালনা করেন।

তিনি আরও জানান,লোকমান মিয়াকে জিজ্ঞাসাবাদ করাসহ তথ্য প্রযুক্তির সহযোগীতায় অজ্ঞাতনামা সিএনজি ড্রাইভারকে সনাক্ত করে সিএনজি ড্রাইভার ও তাহার মালিককে থানায় নিয়ে আসিয়া জিজ্ঞাসাবাদ করা হয়।

সিএনজি ড্রাইভার মোঃ বাবুল মিয়া (৪৫) জানান, ভূলক্রমে কে বা কাহারা একটি স্কুল ব্যাগ তার সিএনজির পিছনে ফেলে সিএনজি হইতে নামিয়া যায়। তিনি প্রকৃত মালিক এর সন্ধান করিয়া ব্যাগটি নিজ হেফাজতে রাখেন। বাবুল সরাইল উপজেলার বড়ইবাড়ী গ্রামের মৃত জমির উদ্দিন ছেলে।

এসআই(নিরস্ত্র)/মোঃ হোসনে মোবারক ও সঙ্গীয় কম্পিউটার অপারেটর মোঃ রহমত আলী, কনস্টবল/১০১৪ মোঃ আরাফাত হোসেনসহ লোকমান মিয়া ও সিএনজি ড্রাইভার, মালিক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি সদস্যসহ বাবুল মিয়ার দেখানো মতে তাহার বাড়ীতে গিয়ে ব্যাগ উদ্ধার করিয়া উপস্থিত সকলের সামনে ব্যাগে রক্ষিত ১০ লাখ ৩৫ হাজার টাকা বুঝিয়া পান ।

লোকমান মিয়ার কোন প্রকার অভিযোগ বা সোভা সন্দেহ না থাকায় উপস্থিত সাক্ষীদেরসহ থানায় নিয়ে আসিয়া অফিসার ইনচার্জ এর মাধ্যমে বাদীর নিকট ১০ লাখ ৩৫ হাজার টাকা বুঝাইয়া দেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

সিএনজি যাত্রীর টাকার ব্যাগ ফিরিয়ে দিল পুলিশ

প্রকাশিত : ০৬:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২