০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

ফকিরহাটে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় অজ্ঞাত বাসের ধাক্কায় মো. ইলিয়াজ হোসেন (৫২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে ফকিরহাট মডেল থানার পুলিশ সদস্য মো. ইলিয়াজ হোসেন মটরসাইকেলযোগে মোল্লাহাটের দিকে যাওয়ার পথে কাকডাঙ্গা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অজ্ঞাত বাসের সাথে ধাক্কা লাগে। এতে সে ঘটনাস্থলেই নিহত হন। খুলনাগামী বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

নিহত পুলিশ সদস্য ইলিয়াজ হোসেন ঝিনাইদাহ জেলার সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ও মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মহাসড়ক থেকে মৃতদেহ উদ্ধার করে।

মডেল থানার ভারপ্রাপ্ত ওসি জানান, পুলিশ সদস্য ইলিয়াজ হোসেন সমন ডিউটিতে ছিলেন। তিনি আসামীদের বাড়ীতে সমন জারির উদ্দ্যেশে যাওয়ার পথে এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

ফকিরহাটে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

প্রকাশিত : ০৭:০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২