সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে তেল বিক্রি, অবৈধ উপায়ে বিদেশী পন্য বিক্রি ও অপরিচ্ছন্নতার দায়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় ৪ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালনা দল।
আজ রোববার (২৭ মার্চ) দুপুরে বোদা উপজেলা সদরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন অভিযান পরিচালনাকালে ওই চার প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের নির্দেশনায় জেলা ভোক্তা সংরক্ষরণ অধিদপ্তর দুপুর বোদা বাজারে অভিযান পরিচালনা করে। এসময় জাফর স্টোরকে তেলের মুল্য সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি রাখার দায়ে ৮ হাজার, মাহবুব স্টোর ও হীরন স্টোরকে আমদানিকারকের সীল ছাড়াই অবৈধ প্রক্রিয়ায় বিদেশি পন্য বিক্রয় করায় ৩ হাজার টাকা করে ৬ হাজার এছাড়া এ.এফ.সি নামে ফাস্ট ফুড এন্ড চাইনিজকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখার দায়ে সতর্কতা হিসেবে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে সকলকে সচেতন করা হয়। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, ভোক্তা অধিকার সংরক্ষনের স্বার্থে তাদের এ অভিযান চলমান থাকবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















