০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ভাঙ্গুড়ায় গ্রাহকদের মাঝে চেক প্রদান

১৯৭৩ সাল থেকে গ্রাহকের সেবা ও আস্থা শ্লোগানকে সামনে রেখে, রবিবার(২৭ মার্চ)পাবনার ভাঙ্গুড়ার কুঞ্জ পবন মিনিষ্ট্যান্ড কাম ক্যফেটেরিয়ায় দেশের একমাত্র  সরকারি জীবন বীমা কর্পোরেশনের আয়োজনে বীমা শিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে এক আলোচনা সভা ও গ্রাহকের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় চেক প্রদান করা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মেয়র গোলাম হাসনায়েন রাসেল ও ১নং ওর্য়াড কাউন্সিলর মোঃ ইব্রাহিম হোসেন ইমরান।
 বক্তারা বলেন বীমার সুবিধা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। আমরা সবাই  আশা করি মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বীমা খাতের সংশ্লিষ্টরা যথাযথ উদ্যোগ নেবেন।”
“পলিসি হোল্ডারদের সুবিধার জন্য বীমা খাতকে পুরোপুরি ডিজিটাল করতে হবে এবং অটোমেশনের আওতায় আনতে হবে। প্রিমিয়াম পরিশোধ ডিজিটালভাবে বা অনলাইন সিস্টেমের মাধ্যমে করা গেলে সবাই আগ্রহী হবে। বীমা খাতে প্রযুক্তি অন্তর্ভুক্ত করা এবং এটি সম্পর্কে ব্যাপক প্রচার করা উচিত।”“
বীমার ব্যাপারে মানুষকে উৎসাহিত করতে হবে এবং পলিসি হোল্ডারদের এ খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।”
, “মানুষ যদি তাদের নাগালের মধ্যে বীমা পরিষেবা পেতে পারে তবে তারা আগ্রহ বোধ করবে এবং তাদের জীবন সুরক্ষিত হবে। এর জন্য সরকারি ও বেসরকারি খাতের বীমা কোম্পানিগুলোকে এক সঙ্গে কাজ করতে হবে।”
ভাঙ্গুড়া পাবনা ৯৮৬  শাখার উন্নয়ন ম্যানেজার ইনচার্জ আব্দুলাহর সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রাহক হেলালুর রহমানের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৩,১৯,৭৮৪ হাজার টাকার এ চেক প্রদান করা হয়।
এ সময় আরো  উপস্হিত ছিলেন নুতন পুরাতন গ্রহকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,ব্যাবসায়ী, সাংবাদিক ও সুধীজন ।
ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গুড়ায় গ্রাহকদের মাঝে চেক প্রদান

প্রকাশিত : ০৩:৩৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২