কিশোরগঞ্জের কুলিয়ারচরে সামাজিক সংগঠন “নিরাপদ কুলিয়ারচর” এর উদ্যোগে ২০২১ শিক্ষাবর্ষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৮মার্চ) দুপুরের দিকে কুলিয়ারচর উপজেলা কাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২২ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর পৌরসভার মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস, আর, এম, জি কিবরিয়া, পৌর আওয়ামী লীগের আহবায়ক মো. গিয়াস উদ্দিন, কুলিয়ারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আজহার উদ্দিন লিটন ও সোনালী ব্যাংক লি. এর সিনিয়র অফিসার মো. ইউসুফ হায়দার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. ফজলুল হক, উপজেলা শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক মো. জসীন উদ্দিন (খোকন), এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র সূত্রধর “নিরাপদ কুলিয়ারচর” এর প্রতিষ্ঠাতা সৈয়দ সাইফুর রহমান, পরিচালক ফাহিম আহমেদ সহ সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যবৃন্দ, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এসময় উপজেলার ৬টি ইউনিয়নসহ একটি পৌরসভায় ৫টি শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্টান সহ ১১৯জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের পরিচালক সাইফুর রহমান কালন, ফয়সাল আহমেদ রাজিব ও মফিজুল ইসলাম মুরাদ।
০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
কুলিয়ারচরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
-
মৌসুমী আক্তার, কুলিয়ারচর - প্রকাশিত : ০৩:৪৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- 127
ট্যাগ :
জনপ্রিয়




















