০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মহাদেবপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সের টেনিস গ্রাউন্ডে ফিতে কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু ও জাহাঙ্গীর আলম তোতা, সাংগঠনিক সম্পাদক আলফা আনোয়ার প্রমুখ তার সঙ্গে ছিলেন।

পরে তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এরআগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশীদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী প্রভাত ব্যাণার্জী বাবুল প্রমুখ।

মেলায় স্বেচ্ছাশ্রমে ১৩ লাখ গাছ লাগানো এটিএন বাংলার নির্বাচিত সাদা মনের মানুষ গেছোমামা সামসুদ্দিন মন্ডলসহ ২০টি প্রতিষ্ঠানের দেয়া স্টলে নানান ধরনের গাছের চারা ও কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

মহাদেবপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রকাশিত : ০৬:৩৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২