০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

কুষ্টিয়ায় জনতা ব্যাংক লিমিটেড রাজার হাট শাখা নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

কুষ্টিয়া শহরের কবি আজিজুর রহমান সড়কের কিয়াম মেটাল সুপার মার্কেটে জনতা ব্যাংক লিমিটেড রাজার হাট শাখা নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় রাজার হাট শাখা ব্যবস্থাপক জাকারিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক লিমিটেড বিভাগীয় মহাব্যবস্থাপক এ, কে, এম মুনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড কুষ্টিয়ার এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক অভিমন্যু কুমার মন্ডল, জনতা ব্যাংক কুষ্টিয়া কর্পোরেট শাখার এজিএম নাজমা বেগম, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রির এডমিন হাসান মাসুদ। এসময় বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক, বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ ও সিবিএ কুষ্টিয়ার কার্যকারী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক জহির রায়হান প্রমুখ।

প্রধান অতিথি এ,কে, এম মুনিরুল ইসলাম বলেন, জনতা ব্যাংক জনগনের ব্যাংক। এই ব্যাংকের সেবার মান দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পরেছে। জনতা ব্যাংক অত্র এলাকার মানুষের কল্যানে এবং উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখবে। গ্রাহকদের বিভিন্ন দাবীর মুখে তিনি বলেন, আপনাদের যেসব দাবী দাওয়া আছে তা আমি পুরণ করার চেষ্টা করবো। গ্রহকরা এই ব্যাংক শাখার নাম কবি আজিজুর রহমান সড়ক শাখা করার অনুরোধ জানান।

বিশেষ অতিথি কুষ্টিয়ার এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক অভিমন্যু কুমার মন্ডল বলেন, জনতা ব্যাংক আপনাদের সেবা দিয়ে যাচ্ছে। আপনারা জনতা ব্যাংককে নিজেদের ব্যাংক মনে করে কার্যক্রম পরিচালনা করলে এই ব্যাংক অনেক দূর এগিয়ে যাবে। আজ আপনারা যে সব সমস্যার কথা বলছেন তা অচিরেই কেটে যাবে এবং আপনারা এই ব্যাংক থেকে সকল ধরণের সুযোগ সুবিধা পাবেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ায় জনতা ব্যাংক লিমিটেড রাজার হাট শাখা নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত : ০৬:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২