০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

সিরাজগঞ্জ সদর উপজেলায় ফেন্সিডিলসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রবিবার (২৭ মার্চ) বিকেলে ডিবি পুলিশের এস,আই মেহেদী হাসান জানান, শনিবার সন্ধ্যায় সদর উপজেলার কল্যাণী পূর্বপাড়া নিজ বাড়ি থেকে ঐ দম্পতিকে আটক করা হয়।

গ্রেফতারকৃরা হলো, সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া পশ্চিমপাড়ার হেকমত আলী মিস্ত্রির ছেলে মামুন সেখ (৩৮) ও তার স্ত্রী সিমা খাতুন (৩২)।

এস,আই মেহেদী হাসান আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী মামুনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় মামুনের দেহ তল্লাসী করে ২ বোতল এবং তার স্ত্রী সিমা খাতুনের হেফাজত থেকে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। পরে রবিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রকাশিত : ০৭:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২