ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে র কালিহাতীর বিয়ারামারুয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫জন।
নিহত ওই ব্যক্তি বাসের সুপারভাইজার লাল মিয়া (৫০)। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জের ডমেরহাট এলাকার মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে ।
পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অর্নব স্পেশাল নামের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌছালে একটি ট্রাককে অভারটেক করতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের সুপারভাইজারসহ ৬জন আহত হয়। তাদেরকে আহত অবস্থা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বাসের সুপারভাইজার পথে মধ্যে মারা যায় বলে জানায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, বাস ও ট্রাকের চালক পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন আটক করে থানায় নিয়ে আসা হয়েছে ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত
-
টাঙ্গাইল প্রতিনিধি - প্রকাশিত : ০৬:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- 98
ট্যাগ :
জনপ্রিয়




















