নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগের অফিসে সন্ত্রাসী হামলা ভাংচুর, লুটপাট, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটিয়েছে। এসময় কোরবান কাজী নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছে। সন্ত্রাসীরা এসময় অফিসের সামনে রাখা ৫ টি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং যুবলীগ নেতা কোরবান কাজীর পায়ে তিনটি গুলি করে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯ টায় ইউনিয়ন যুবলীগ সেক্রেটারি আল আমিনের বলাইখা যুবলীগ কার্যালয়ে। আহত যুবলীগ নেতা কোরবান কাজী গোলাকান্দাইল এলাকার মৃত জামাল কাজীর ছেলে। যুবলীগ নেতা কাওসার জানান, কোরবান কাজীকে তিনটি গুলি করে গুরুতর আহত করেছে কামাল বাহিনীর সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের গুলিতে যুবলীগের জয়েন্ট সেক্রেটারি কোরবান কাজী গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকাবাসী জানান, হামলাকারীর জাতীর জনক বঙ্গবন্ধু ও গাজী গোলাম দস্তগীর বীর প্রতিকের ছবি ভাংচুর করেছে। হামলাকারীরা এসময় অফিসে রাখা একটি এলইডি মনিটর লুটকরে ও অফিসের আসবাবপত্র ভাংচুর করে। এছাড়াও বলাইখা এলাকার শাহাবুদ্দিন ও সুমনের বাড়িতেও হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে সন্ত্রাসীরা। হামলার
খবর পেয়ে ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে যুবলীগের অফিসে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ, গুলি, আহত-১
-
মোঃ নুর আলম,রূপগঞ্জ - প্রকাশিত : ১১:৪১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- 76
ট্যাগ :
জনপ্রিয়




















