১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

অগণতান্ত্রিকদের মুখে গণতন্ত্রের কথা বেমানান

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেন, বিএনপি যারা অগণতান্ত্রিক  প্রক্রিয়া ক্ষমতায় এসেছিল। তারা মুক্তিযোদ্ধাদের রাজাকার আর রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছে। যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে তাদের সম্মানীত করেছে। তাই গণতান্ত্রিক প্রকিয়ায় যাদের জন্মই হয়নি, তাদের মুখে  গণতন্ত্রের কথা মুখে বেমানান।

তিনি বুধবার (৩০ মার্চ) দুপুরে উন্নয়নশীল দেশে উত্তরণ সংক্রান্ত জাতীয় কমিটি ও  কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চত্বরে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে  এসব কথা বলেন।

চুমকি বলেন, বিএনপি নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস শিখায়নি। তারা ভুল ইতিহাসে আগামী প্রজন্মকে বিভ্রান্ত করেছে। একটি প্রজন্ম মিথ্যা ইতিহাস নিয়ে বড় হয়েছে। সেই জন্য দায়ী বিএনপি। প্রজন্মকে মিথ্যা ইতিহাস জানিয়ে বঙ্গবন্ধুকে খলনায়ক বানাতে চেয়েছিল তারা। বাংলার ইতিহাসকে বিকৃতি করা  বিএনপির মুখে গণতন্ত্রের কথা হাস্যকর।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আসসাদিকজামানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার,  এইচ.এম আবু বকর চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুঞ্জুর-ই-এলাহী, নাগরী ইউপি চেয়ারম্যান মো.অলিউল  ইসলাম অলি প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দফতরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাক শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থত ছিলেন। পরে স্থানীয় সাংস্কৃকিত শিল্পীদের অংশগ্রহণে সংগীত ও নৃত্য শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

অগণতান্ত্রিকদের মুখে গণতন্ত্রের কথা বেমানান

প্রকাশিত : ০৪:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২