১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

পঞ্চগড়ের বোদা ইয়াবাসহ আটক ৭

পঞ্চগড়ে বোদায় ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। গত বুধবার দুপুরে বোদা থানার এসআই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মাংস হাটির দক্ষিণ পাশে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার সময় ইয়াবা ট্যাবলেসহ তাদের আটক করে। আটককৃতরা হলেন- মো. ফারুক ওরফে টেরা ফারুক (২৩), মো. আয়বুল হাসান (২৬), মো. সাদ্দাম হোসেন (২৯), শ্রী নয়ন চন্দ্র শীল (২৮), মো. দেলোয়ার হোসেন (২৭), মো. সাঈদ (২৭) ও মো. বুলবুল ইসলাম (৩৮)। এসময় তাদের কাজ থেকে ৩৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ৭ জন মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

পঞ্চগড়ের বোদা ইয়াবাসহ আটক ৭

প্রকাশিত : ০৪:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২