১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সিরাজগঞ্জে অবৈধ ৩ ইট ভাটাকে জরিমানা

সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এর মধ্যে সবচেয়ে বেশি ভাটা গড়ে উঠেছে রায়গঞ্জ উপজেলায়। গত মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে এ উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীনের নেতৃত্বে রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশের এ অভিযান পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন জানান, পরিবেশ অধিদপ্তরে অনুমোদন ছাড়াই অবৈধভাবে ভাটা স্থাপন করে ইট প্রস্তুত করার অভিযোগে রায়গঞ্জের দেশবন্ধু ইটভাটা মালিককে ২ লাখ, আলফা ইটভাটা মালিককে ৩ লাখ ও সেবা ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জেলার নয়টি উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা সব ইটভাটায় অভিযান চলমান থাকবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে অবৈধ ৩ ইট ভাটাকে জরিমানা

প্রকাশিত : ০৩:৫৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২