জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারার ঝিনাই নদী থেকে ভাসমান অবস্থায় বাবা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১মার্চ) সকালে ভাটারা ইউনিয়নের কেষ্টপুর ব্রিজের কাছে ঝিনাই নদী থেকে বাবা মেয়ের দুটি লাশ উদ্ধার করা হয়।
সরিষাবাড়ি থানা পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, ভাটারা ইউনিয়নের কেষ্টপুর গ্রামের দুইভাই আজাহার ও খোরশেদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে মামলা চলমান।
গত মঙ্গলবার রাতে খোরশেদ লোকজন নিয়ে আজাহারের বাড়ীতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওইদিন রাত থেকেই তাদের অপর ভাই সৌদি প্রবাসী আব্দুল আজিজ ও তার ৫ বছর বয়সী মেয়ে জান্নাত নিখোঁজ ছিল বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন।
আজ সকালে স্থানীয়রা কেষ্টপুর ব্রিজ সংলগ্ন ঝিনাই নদীতে আজিজ ও জান্নাতের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়৷ পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
এঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পীর মাহমুদ, মর্জিনা বেগম, কাজলী বেগম ও সোমা বেগম নামে ৪ জনকে আটক করে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















