১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

নবীগঞ্জে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য!

নবীগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের গন্ধ্যার একটি পুকুর থেকে মাহিদ মিয়া (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে লাশটি করা হয়েছে। নিহত শিশু মাহিদ মিয়া বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের চকমমন্ডল কাপন গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র।

ওয়াহিদ মিয়া জানান, নবীগঞ্জ এলাকায় ব্যবসা করার সুবাধে দীর্ঘদিন ধরে ওই এলাকার কেয়ারটেকার বিলাল মিয়ার ভাড়া বাসায় বসবাস করছেন পরিবার নিয়ে। গত (৩০ মার্চ) খেলা করতে গিয়ে আমার শিশুপুত্র মাহিদ আর ঘরে ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করে আজ (৩১ মার্চ) আমার ছেলের মরদেহটি মসজিদের পুকুরে ভাসতে দেখা যায়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ শিশু মাহিদের লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরী করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে নবীগঞ্জ থানার এসআই বিজয় দেবনাথ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য এখন হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হবে। নিহতের পরিবারের লোকজন বলছেন কারো সাথে তাদের ঝগড়া বিবাদও নেই। হত্যা না পানিতে ডুবে মৃত্যু বলা যাচ্ছে না।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

নবীগঞ্জে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য!

প্রকাশিত : ০৬:৪৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২