১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

পুড়ে ছাই ৩০ গরু-ছাগল-ভেড়া

নাটোরের সিংড়ায় গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গৃহপালিত গরু, ছাগল, ভেড়াসহ ৩০টি গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় উপজেলার চৌগ্রাম মণ্ডলপাড়ার কৃষক সাইফুল মণ্ডলের গোয়াল ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে কৃষক সাইফুলের বাড়ির গোয়াল ঘরে প্রথমে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে অনেকের ঘুম ভাঙে। এ সময় গৃহকর্তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে ওই গোয়াল ঘরে থাকা ২টি গাভী, ১টি ষাঁড়, ১টি বাছুরসহ ৬টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এ ছাড়া গোয়াল ঘরে থাকা ১৬টি ছাগল, ৭টি ভেড়াসহ ১৫ থেকে ২০টি হাঁস-মুরগি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। যার ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। সিংড়া থানার অফিসার ইনর্চাজ নুরে-এ আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, তবে আগুনের সূত্রপাতের বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

পুড়ে ছাই ৩০ গরু-ছাগল-ভেড়া

প্রকাশিত : ০৭:১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২