০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

প্রথমে সাদমানকে হারাল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে অলআউট করার পর দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই উদ্বোধনী জুটি ভেঙে গেছে বাংলাদেশ দলের। বিরতিতে যাওয়ার আগে ১০.৩ ওভার ব্যাটিং করে ১ উইকেটে ২৫ রান করেছে বাংলাদেশ দল। সাদমান আউট হয়েছেন ৯ রান করে।

আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় তুলনামূলক সাবলীল ব্যাটিং করছেন। দুই চারের মারে ৩০ বল খেলে ১৬ রান করেছেন তিনি। অন্যদিকে ৯ রান করতে ৩৩ বল খেলেন সাদমান। তার ব্যাট থেকে এসেছে একটি চারের মার।

এর আগে দলীয় তিনশ হওয়ার আগেই ৮ উইকেট তুলে নিয়ে স্বস্তিতে ছিলো বাংলাদেশ দল। মনে হচ্ছিল, বেশি দূর যেতে পারবে না স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কিন্তু লেজের সারির ব্যাটারদের দৃঢ়তায় শেষ দুই উইকেটে আরও ৬৯ রান পেয়েছে তারা।

ডারবানের কিংসমিডে স্বাগতিকদের শেষ পর্যন্ত ৩৬৭ রানে থামাতে পেরেছে বাংলাদেশ দল। ডানহাতি পেসার সৈয়দ খালেদ আহমেদ নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। যা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের পেসারদের সেরা বোলিং। অফস্পিনার মেহেদি হাসান মিরাজের শিকার তিন উইকেট।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

প্রথমে সাদমানকে হারাল বাংলাদেশ

প্রকাশিত : ০৭:৩০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২