প্রত্যেকটি ছেলে মেয়ের মধ্যে ডিজিটাল দক্ষতা তৈরি করতে কম্পিউটার ল্যাব তৈরি করে দেয়া হবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন আজ শনিবার (০২/০৪/২২) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ ও অপটিক্যাল ফাইবার সংযুক্তি উদ্বোধনী অনুষ্ঠানে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়া তিনি আরো বলেন ছেলে মেয়েদেরকে শিক্ষার পাশাপাশি দক্ষ ভাবে গড়েতুলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসে ডলার ইনকাম করতে পারবে আগামী প্রজন্ম। বাংলাদেশ সরকারের প্রশংসায় তিনি বলেন এই সরকার ১৩ বছরে যা করেছেন এর আগে এর ধারে কাছে কেউ যেতে পারেনি তাই বারবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান,এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাডড়িয়া-৫ নবীনগর আসনের স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক সাফিউদ্দিন, বিটিআরসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল মতিন, জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির , উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক,অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মোশাররফ হোসাইন, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রশীদ, বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ, নবীনগর থানার ওসি তদন্ত নুরে আলম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান খান মাসুম। আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকালে মন্ত্রীর পিতৃভূমি লক্ষ্মীপুরে গ্রাম ঘুরে দেখেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে সুখ-দুঃখের কথা বলেন এই উপজেলার মানুষের কল্যাণে সব ধরনের সহযোগিতা করবেন বলে সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন। এছাড়া উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে অপটিক্যাল ফাইবার সংযুক্তি উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় মন্ত্রী মোস্তফা জব্বার। তারপর সকাল দশটায় হেলিকপ্টারযোগে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠান শেষে স্কুলের পুকুর পাড়ে দৃষ্টিনন্দন জায়গায় সকালে ফটোসেশনে মিলিত হন। মন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য স্বাগত ও ধন্যবাদ জানিয়ে বলেন আমরা যখন জানতে পেরেছি আপনি আমাদের নবীনগরের সন্তান তাই আপনার নিকট আমাদের আশা এবং প্রত্যাশা অনেক বেশি। আপনি আপনার মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদেরকে একটি মডেল উপজেলা রূপান্তর করার সকল প্রকার সহযোগিতা করবেন বলে আমরা আশা করছি। অনুষ্ঠানে সকল প্রধান অতিথিসহ সকল অতিথিদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। নবীনগরে জাতীয় সংসদ সদস্যর পক্ষ থেকে প্রধান অতিথি কে বিশেষ উপহার প্রদান করা হয়।




















