গাজীপুর মহানগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে একাদশ শ্রেণির ২০২১-২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গত শুক্রবার বিকালে কলেজ মাঠে গভর্নিং বডির সভাপতি ভাষা সৈনিক আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এ কথা বলেন। তিনি আরো বলেন এই প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, যারা ভর্তি হয়েছো তারা নিঃসন্দেহে গর্বিত, আমি সকলের জন্য উত্তরোত্তর সফলতা কামনা করছি, তোমরা ভালো করে পড়ালেখা করে নিজের মুখ উজ্জ্বল করবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে। মাদক থেকে দূরে থাকবে বন্ধু চিনতে ভুল করবে না বাজে বন্ধুদের কথা শুনবে না। অনুষ্ঠানে প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের কে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার ইলতুৎমিশ,কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, গভর্নিং বডির অভিভাবক সদস্য মনসুরুল ইসলাম মিলন,অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সহকারি প্রধান শিক্ষক আবুল কাশেম,সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন,শিক্ষক জি এম ফারুক,শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল, শেখ জামাল স্থানীয় আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ অত্র কলেজের প্রভাষক,নবীন-প্রবীণ ছাত্রছাত্রী ও অভিভাবকগণ। আলোচনা শেষে প্রতিষ্ঠান প্রাক্তন ছাত্র চ্যানেল আই সেরা কন্ঠ তরিখ মৃধা সহ ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
শিক্ষায় সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট
-
কালিমুল্লাহ ইকবাল - প্রকাশিত : ০৭:৫১:২৭ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- 83
ট্যাগ :
জনপ্রিয়




















