০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

ধামইরহাটে যুবকদের উদ্যোগে মাসব্যাপী বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রম

নওগাঁর ধামইরহাটে ‘হিলফুল ফুজুল যুব সংগঠন’ এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী বিনামূল্যে বয়স ভিত্তিক কুরআন শিক্ষার আয়োজন করা হয়েছে।

রবিবার পহেলা রমজান ভোর ৬ টায় আবিলাম জামে মসজিদে এলাকার ৫০জন যুবক ও বয়স্কদের নিয়ে এই শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ নম্বর ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম উপস্থিত শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক আরবি শিক্ষা বই তুলে দেন। এলাকার যুবকদের অর্থায়নে একজন শিক্ষক নিয়োগের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়।

এ সময় সংগঠন পরিচালনা কমিটির সদস্য মো. রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সাকিল আহমেদ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন, মসজিদের ইমামা মো. হাবিবুল বাশার, কাউন্সিলর মো. মেহেদি হাসান, সহকারি সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, সাদেকুল ইসলাম, লুৎফর রহমান সহ গ্রামের মুরুব্বিগণ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ইসলামিক ও সামাজিক কল্যাণমূলক কাজের উদ্যেশ্যে এই সংগঠন প্রতিষ্ঠিত করা হয়। কুরআন শিক্ষার মাধ্যমে এই সংগঠনের যার্যক্রম শুরু হলেও বিভিন্ন সেবা ও শিক্ষামূলক কর্মসূচি নিয়ে ভবিষ্যতে কাজ সম্পন্ন করবে সংগঠনটি। এমন উদ্যোগ গ্রহনে এলাকার লোকজন সাধুবাদ জানিয়েছে সংগঠনটিকে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

ধামইরহাটে যুবকদের উদ্যোগে মাসব্যাপী বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রম

প্রকাশিত : ০৫:২৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২