প্রথম রোজায় টাঙ্গাইলে এতিম শিশুদের সাথে ইফতার করেছেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। রোববার (৩ এপ্রিল) সন্ধ্যায় শহরের সরকারি শিশু পরিবার বালিকা প্রাঙ্গনে জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মো. শাহ আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সরকারি শিশু পরিবার বালিকার উপতত্ত¡বাধয়ক তানিয়া আক্তার।
ইফতার ও দোয়া মাহফিলে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সরকারি শিশু পরিবার বালিকার ৯৬ জন শিক্ষার্থী অংশ নেয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে এতিম শিশুদের সাথে ইফতার করলেন জেলা প্রশাসক
-
টাঙ্গাইল প্রতিনিধি - প্রকাশিত : ০৭:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- 66
ট্যাগ :
জনপ্রিয়




















