০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

টাঙ্গাইলে ভূয়া পরীক্ষার্থীর এক বছরের কারাদন্ড

টাঙ্গাইল শহরের অক্সফোর্ড কলেজ অব সায়েন্স এন্ড টেকনোলজির সাবেক শিক্ষার্থী মো. রায়হান কবির নামে এক ভ‚য়া পরীক্ষার্থীর এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলী শবনম এ রায় দেন।

ম্যাজিস্ট্রেট বাবলী শবনম জানান, রায়হান কবির তার বন্ধু মো. সায়েমের চতুর্থ সেমিস্টার এর ড্রয়িং-২ (ক্যাড) বিষয়ের রেফার্ড পরীক্ষার প্রক্সি দিতে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে যায়। পরে শিক্ষকরা তার প্রবেশ পত্র ও কাগজপত্র যাচাই করলে রায়হান ভ‚য়া প্রমাণিত হয়। পরে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর ৩ এর খ ধারায় এক বছরের কারাদন্ড এবং দুইশত টাকা জরিমানা করা হয়।

টাঙ্গাইল পলিটেক ইন্সটিটিউটের অধ্যক্ষ বি.এম. আমিনুল ইসলাম বলেন, পরীক্ষায় অংশ গ্রহন করায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সমন্বিত শৃঙ্খলা বিধির ১.১৯ ধারা অনুযায়ী পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে এবং তাকে পরবর্তী তিন শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহনের জন্য অনুমতি না দেওয়ার জন্য সুপারিশ করেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে ভূয়া পরীক্ষার্থীর এক বছরের কারাদন্ড

প্রকাশিত : ০৬:০০:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২