০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

সরাইলে ট্রাকচাপায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ট্রাকচাপায় মোহাম্মদ রহমত উল্লাহ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রহমত উল্লাহ বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী গ্রামের মৃত সরু রহমানের ছেলে।তিনি চার কন্যাসন্তানের জনক ছিলেন।

সোমবার (৪ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলা নোয়াগাও ইউনিয়নের ইসলামআবাদ নামক স্থানে ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাই মুহিবুর রহমান বলেন,ভোর চারটার দিকে মোটরসাইকেলে করে সরাইল বিশ্বরোড থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

সরাইলে ট্রাকচাপায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

প্রকাশিত : ০৬:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২