১০:১৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

নবীনগরে ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আতিকুর রহমান সুমন (২৮) নামের এক ফার্নিচার ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।নিহত সুমন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে বেশ কয়েক বছর ধরে নবীনগরে বসবাস করে আসছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ  জানান, স্থানীয় বাজারে সুমনের নিজের একটি ফার্নিচার দোকান রয়েছে। সোমবার ভোরে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেন তিনি। সেহরি খেয়ে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কে বা কারা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ওসি আরও জানান, নিহতের বুকে গুলিটি বিদ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে দেশীয় পিস্তল থেকে গুলিটি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নবীনগরে ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশিত : ০৬:৫২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২