ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর শহরে বিভিন্ন বাজার পরিদর্শন ও দুধের মান পরীক্ষা কাজ করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর বেদেনা আক্তার বাজার পরিদর্শনকালে বিভিন্ন এলাকার কৃষকদের বিক্রয়ের জন্য নিয়ে আসা দুধের গুণগতমান ল্যাক্টোমিটার দ্বারা পরীক্ষা করেন।
পরীক্ষাকালে ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য আইন-২০১৩ সম্পর্কে অবহিত করা হয়। একই দিন বাইনতলা সাইক্লোন শেল্টার মোড়ে অবস্থিত বাজার পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে বিভিন্ন মালামালের গুণগতমান পরীক্ষা করা হয়। এ ছাড়া নিরাপদ খাদ্যের মুল ৫টি চাবিকাটি সম্পর্কে অবহিত করা হয়।
এসময় স্যানেটারী ইন্সপেক্টর বেদেনা আক্তার দুধ বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন সারাদিন রিক্সা চালিয়ে একজন এক পোয়া দুধ নিয়ে যাবে সেখানেও যদি দুধের জায়গায় পানি দেন তাহলে আপনাদের নৈতিকতা কোথায় গিয়ে দাঁড়ালো চিন্তা করেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















