০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

বিএনপি নেতা ইশরাক হোসেন আটক

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের লাগামহীন উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা এবং সরকারদলীয় সিন্ডিকেটের দুর্নীতির বিরুদ্ধে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা দক্ষিণের উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কালে রাজধানীর মতিঝিলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৬ এপ্রিল) মতিঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, লিফলেট বিতরণকালে মতিঝিল এলাকা থেকে ইশরাক হোসেনকে নিয়ে গেছে পুলিশ। শুনেছি তিনি মতিঝিল থানায় আছেন।

ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

বিএনপি নেতা ইশরাক হোসেন আটক

প্রকাশিত : ০৪:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২