০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

কিশোরগঞ্জে ১৭৭ ভূমিহীন পরিবার পাবে পাকা বাড়ি

মুজিব শতবর্ষ উপলক্ষে “ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন প্রকল্প” নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চলতি অর্থ বছরে গৃহহীনদের জন্য বরাদ্ধকৃত ১৭৭টি পাকা বাড়ির নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বাস্তবায়নে- উপজেলা প্রশাসন। মনোরম পরিবেশে মনোমুগ্ধকর জায়গায় নির্মাণাধীন এসব বাড়ি দেখে ছোট বেলার সেই কবিতার কথা মনে পরে যায়, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘড় থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর, ভূমিহীন পরিবারগুলো পাকা বাড়ি পাওয়ার আনন্দে গভীর আগ্রহের সাথে অপেক্ষার প্রহর গুনছেন।

প্রকল্পের চিত্র ধারণ করতে গিয়ে বড়ভিটা ইউনিয়নের নয়ন বালা জানান, নিজের জমি ও ঘরবাড়ি নাই। মানুষের জমিতে কোনো রকম আশ্রয় নিয়ে বসবাস করি। কখনো ভাবিনি পাকা ঘরে থাকব। আমরা জীবনে যা কল্পনাও করিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আমাদের জন্য তা’ করেছে। এজন্য আমরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আবু হাসনাত সরকার জানান, উপজেলার পুটিমারী ইউনিয়নের ধাপের ডাঙ্গায় ৭১টি,ভেড়ভেড়ী হাজিরহাট হাজীপাড়ায় ৬টি, বাহাগিলী ইউনিয়নের কারবালার ডাঙ্গায় ২৬টি, বড়ভিটা ইউনিয়নের মেলাবর পাঠাগড়ার ডাঙ্গায় ৩৮টি ও মেলাবর টটুয়ার ডাঙ্গায় ৩৬টি মোট ১৭৭ টি। ভূমিহীন ও গৃহহীন মানুষদের জন্য বরাদ্ধকৃত আশ্রয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ঘরের কাজ প্রায় শেষের দিকে। তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, যেন অসহায় পরিবারগুলো দ্রুত সময়ের মধ্যে মাথা গোঁজার ঠাঁই পেতে পারেন।

আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী জানান, গৃহহীনদের জন্য নির্মাণাধীন বাড়ির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আশা করি আগামী জুনের মধ্যে এসব বাড়ি নির্মাণ কাজ সম্পন্ন করে গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জে ১৭৭ ভূমিহীন পরিবার পাবে পাকা বাড়ি

প্রকাশিত : ০৪:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২