ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সাথে এ কার্যক্রমের উদ্বোধন করেন। আখাউড়া থানা হলরুমে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান প্রচার করা হয়। অনুষ্ঠানে থানার পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের নারী কর্মকর্তা, সাংবাদিক ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া থানার ওসি মোঃ মিজানুর রহমান, ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, কৃষি কর্মকর্তা শাহানা বেগম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা আফরোজা পারভীন।এই সময় ভিবিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।
আখাউড়া থানার ওসি মোঃ মিজানুর রহমান এই বিষয়ে বলেন , সার্ভিস ডেস্কের মাধ্যমে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের প্রয়োজনীয় সেবা প্রদান নিশ্চত করা হবে। প্রতিদিন ২৪ ঘন্টা এ সেবা প্রদান করা হবে। এর মাধ্যমে যথাযোগ্য সেবা প্রদানে আমরা সর্বাত্বক কার্যক্রম চালিয়ে যাবো।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















