১১:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

রানের পাহাড় টপকাতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশকে ইনিংস হারের লজ্জা না দিয়ে রানের পাহাড় চাপিয়ে দেওয়ার পথে হেঁটেছে দক্ষিণ আফ্রিকা। ৬ উইকেটে ১৭৬ রান তুলে তারা ইনিংস ঘোষণা করেছে। এতে জয়ের জন্য বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়িয়েছে ৪১৩ রানের। প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের যা অবস্থা, তাতে দ্বিতীয় ইনিংসে আশার বার্তা নেই।

এখন দেখার, বাংলাদেশের ব্যটাররা কোন পথে হাঁটেন। ড্র করলেও খেলতে হবে ১৯৪ ওভার!

আজ রবিবার ম্যাচের তৃতীয় দিনে বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ পেয়েও দ্বিতীয় ইনিংস খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে আসে ৬০ রান। তাইজুল ইসলামের বলে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার (২৬) বোল্ড হয়ে ফিরলে ভাঙে এই জুটি। প্রোটিয়াদের দ্বিতীয় উইকেটেরও পতন হয়েছে তাইজুলের সৌজন্যে। তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন কিগ্যান পিটারসেন (১৪)।

উইকেট পতনে অবশ্য খুব একটা ক্ষতিও হচ্ছিল না প্রোটিয়াদের। বাংলাদেশের ওপর রানের বোঝা বেড়েই যাচ্ছিল। ওপেনার সারেল এরউইয়াকে (৪১) মমিনুল হকের তালুবন্দি করে ফেরান খালেদ আহমেদ। এরপর তাইজুল আর মিরাজের সৌজন্যে ১৫৪ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকলটনকে (১২) ফিরিয়ে তৃতীয় শিকার ধরেন তাইজুল। এরপর টেম্বা বাভুমাকে (৩০) লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। এই স্পিন অলরাউন্ডারের দ্বিতীয় শিকার উইয়ান মুল্ডার (৫)। তিনি আউট হতেই ৬ উইকেটে ১৭৬ রানে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। টাইগারদের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ৪১৩ রানের। তাইজুল ৩টি, মিরাজ ২টি আর খালেদ নিয়েছেন ১টি উইকেট।

এর আগে পোর্ট এলিজাবেথে প্রোটিয়াদের প্রথম ইনিংসে করা ৪৫৩ রানের জবাবে ২১৭ রানেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। সর্বোচ্চ ৫১ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। যদিও তিনি দলের বিপদে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেছেন তামিম ইকবাল। এ ছাড়া মুশফিকের সঙ্গে ৭০ রানের জুটি গড়া ইয়াসির আলীর সংগ্রহ ৪৬ রান। পাঁচ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। ৩টি করে উইকেট নিয়েছেন সিমন হার্মার এবং ওয়াইন মুল্ডার। ২টি করে নিয়েছেন ডুয়ান অলিভার ও কেশব মহারাজ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

রানের পাহাড় টপকাতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০৯:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২