০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

ফসলি গাছের সাথে এ কেমন শত্রুতা

  • চট্টগ্রাম
  • প্রকাশিত : ০৪:১৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • 73

পাকা শুরু হয়েছিল ২ বিঘা জমিতে রোপণ করা বেগুন গাছে। প্রতি বাজারে বিক্রি করা হয় ১০ হাজার টাকার বেগুন। এক মাসে বিক্রি করা হয়েছিল প্রায় ৮০ হাজার টাকার বেগুন। স্বপ্ন দেখছিলেন ৪-৫ লাখ টাকার বেগুন বিক্রি করে সংসারের স্বচ্ছলতা ফোরাবেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রাজারহাটের দক্ষিণ খন্ডলিয়া পাড়ার গ্রামের দরিদ্র কৃষক উকিল আহমেদ প্রকাশ তুফান। কিন্তু তার সেই স্বপ্ন স্বপ্নই রেখে দিয়ে গেলো দুর্বৃত্তরা।

গতকাল রবিবার (১০ এপ্রিল) রাতে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে মাচায় লাগানো দুই বিঘা ক্ষেতের বেগুন, করলা, লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এছাড়া কলা গাছের পাকা কলাও কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে যেমন তার অপুরণীয় ক্ষতি হয়েছে, তেমনি অতঙ্কে আছেন অনেক কৃষক। কৃষক উকিল আহমেদ বলেন, সকালে ঘুম থেকে উঠে আমার বেগুন ক্ষেতে যাই। গিয়ে দেখি আমার ক্ষেতের সব বেগুন গাছসহ অন্যান্য সকল ফসল কেটে ফেলা হয়েছে। ঋণের টাকায় পরিবারের সদস্যদের নিয়ে অনেক যত্নে বেগুন ক্ষেত করেছি। বিক্রিও শুরু করেছিলাম। কিন্তু আমার সুখ সইলো না। কে বা কারা রাতের আঁধারে আমার দুই কানি ক্ষেতের টমেটো গাছ কেটে ফেলেছে। আমি তো কারও কোনো ক্ষতি করি না, তবে কেন আমার এ ক্ষতি করলো তারা। আমি এর কঠিন বিচার চাই, বিচার দেখে যেন আর কেউ এমন জঘন্য অপরাধ না করে। আমি থানায় অভিযোগ করবো। স্থানীয় ইউপি সদস্য মুসলিম সিকদার বলেন, উকিল আহমেদ এই এলাকার একজন দরিদ্র কৃষক। সে আমার কাছে অভিযোগ নিয়ে এসেছে তার ফসলি ক্ষেত কেটে ফেলার বিষয়ে। তবে কে বা কারা কেটেছে তার সঠিক নাম দিতে না পারায় ব্যবস্থা নিতে কষ্ট হচ্ছে। তবে যে বা যারা এমন নিন্দনীয় কাজ সংগঠিত করেছে তাদের বের করে বিচারের আওতায় আনা হবে। রাঙ্গুনিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা লোকন বিশ্বাস বলেন, বেগুন ক্ষেত ও অন্যান্য ফসল গাছ কেটে ফেলার কোনো অভিযোগ পাইনি। এমন ঘটনায় ভুক্তভোগী কৃষক মামলা করতে পারেন। তিনি সহায়তার আবেদন করলে, আমরা তাকে সার্বিক সহযোগিতা করবো।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

ফসলি গাছের সাথে এ কেমন শত্রুতা

প্রকাশিত : ০৪:১৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২