১২:০৯ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

‘ফ্লোর নম্বর ৭’ একসঙ্গে বুবলী-তমা

ঈদ উপলক্ষে হলে মুক্তি পেতে যাচ্ছে বেশ কিছু নতুন সিনেমা। এমন কী ওটিটি প্ল্যাটফর্মগুলোও সাজছে নতুন সিনেমায়। তারই ধারাবাহিকতায় ডিজিটাল প্ল্যাটফর্মে চিত্রনায়িকা বুবলী হাজির হতে যাচ্ছেন ‘ফ্লোর নম্বর ৭’ নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে নবাগত অভিনেতা রাজ মানিয়াকে। রাজের এটি প্রথম অভিনয় হলেও দেশীয় বেশ কিছু ব্র্যান্ডের মডেলিং করে তিনি পরিচিত মুখ। রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় আরও আছেন চিত্রনায়িকা তমা মির্জা।

চরকি অরিজিনালের ‘ফ্লোর নম্বর ৭’র বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। সেই সঙ্গে সুমন আনোয়ারসহ আরও অনেককেই দেখা যাবে এতে। বর্তমানে এর শুটিং চলছে।

চলতি বছরের জানুয়ারিতে চরকিতে মুক্তি পেয়েছিল রাফির সিনেমা ‘টান’। এর মাধ্যমে ওটিটিতে অভিষেক ঘটে বুবলীর। এবার এই একই নির্মাতার নতুন সিনেমায় দেখা যাবে এই চিত্রনায়িকাকে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

‘ফ্লোর নম্বর ৭’ একসঙ্গে বুবলী-তমা

প্রকাশিত : ০৪:৫৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২