০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

টাঙ্গাইলে ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিজু উৎসব

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আদিবাসীদের সবচেয়ে বড় সামাজিক উৎসব ফুল বিজু অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ক্ষুদ্রজাতি গোষ্ঠির শিক্ষার্থীরা ভোরে গাছ থেকে ফুল সংগ্রহ করে আনেন।
ক্ষুদ্রজাতি গোষ্ঠির শিক্ষার্থীরা জানায়, ফুল সংগ্রহ করে চারভাগে ভাগ করে একভাগ ফুল ও নিমপাতায় ঘরবাড়ি সাজায়, দ্বিতীয়ভাগ ফুল বৌদ্ধ বিহারে বুদ্ধের উদ্দেশ্যে উৎসর্গ করে প্রার্থনা করে ও ভিক্ষুসংঘ কর্তক প্রদত্ত ধর্মোপদেশ শ্রবণ করে, তৃতীয়ভাগ ফুল নদী, খাল বা পুকুরের পাড়ে তৈরি পূজামন্ডপে রেখে প্রার্থনা করে এবং চতুর্থভাগ ফুল প্রিয়জনকে উপহার দেয় এবং বয়োজ্যেষ্ঠদের ফুলেল শুভেচ্ছা জানায়।
পরবর্তীতে তারা নিজেদের ঐতিহ্যগত পোশাক লাল-কালো রঙের পিনোন পরে নারীরা আর ছেলেরা ধুতি-ফতুয়া-পাঞ্জাবি পরে ‘ফুল বিজু’ উৎসবে মেতে ওঠে। পূর্বে ফুল বিজু পালন করা হয়।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রাবিনা চাকমা জানান, সকালে ফুল সংগ্রহ করে এখন পুকুরে ফুল ভাসাতে এসেছি। ফুল ভাসনোর মধ্যে দিয়ে পুরনো বছরের দুঃখ বেদনাকে ভাসিয়ে দিলাম এবং নতুন বছর যেন আরও অনেক সুন্দর হয়। চাকমা ছেলে-মেয়েরা নদী-হ্রদে ফুল ভাসিয়ে পুরনো বছরকে বিদায় দেয় ও নতুন বছরকে স্বাগত জানায়। সে সময় তারা সবার মঙ্গল কামনায় প্রার্থনা করে। ঐতিহ্য অনুযায়ী আজ চাকমা পরিবারের লোকজন ফুল দিয়ে তাদের ঘর সাজাবেন। আগামীকাল বুধবার উৎসবের প্রধান দিন উদযাপিত হবে ‘মূল বিজু’। উৎসব শেষ হবে আগামী বৃহস্পতিবার ‘গজ্যাপজ্যা’ বা বিশ্রামের মধ্য দিয়ে।
সরকারী ছুটি না থাকায় শিক্ষার্থীরা প্রথমবারের মতো ক্যাম্পাসেই ফুল বিজু পালন করছেন।
আদিবাসীদের বর্ষবরণ উৎসব হলো বিজু। এরা তিন ভাগে ভাগ করে বিজু উৎসব পালন করে। চৈত্র মাসের ২৯ তারিখে ফুল বিজু, ৩০ তারিখে মূল বিজু এবং বৈশাখের প্রথম দিনে গজ্যাপজ্যা বিজু নামে অনুষ্ঠান পালন করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিজু উৎসব

প্রকাশিত : ০৫:৩৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২