কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র ১৬টি পরিবারের মাঝে ৫০ ওয়ার্ট এর একটি করে সোলার প্যানেল বিনামূল্যে বিতরণ করা হয়। মঙ্গলবার (১২ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার নূরে তাসনিম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু মন্ডল, কুড়িগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য সহ: অধ্যাপক মাহবুবা বেগম লাভলী, উপজেলা কৃষি অফিসার সম্পা আকতার, সদর ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক, চাকিরপশার ইউপি চেয়ারম্যান মো: আব্দুস ছালাম, প্রেসক্লাবের সভাপতি এস.এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও ইউপি সদস্য মো: বিল্পব আলী প্রমূখ। বিনামূল্যে সোলার প্যানেল হাতে পেয়ে সুবিধাভোগীরা মহাখুশি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















