০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

নির্ধারিত ট্রেন ছেড়ে গেল ১০ ঘন্টা পর

প্রায় ১০ ঘন্টা পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে পূর্বনির্ধারিত ট্রেন ছেড়ে গেছে। আন্দোলনের কারণে ভোর পাঁচটা থেকে ট্রেন চলাচল বন্ধের পর বেলা আড়াইটায় ফের ট্রেন ছেড়ে যায়। এসময় আটকে থাকা ঢাকাগামী সুরমা মেইল
আখাউড়া ছাড়ে। স্টেশনটিতে তিতাস কমিউটার, সুরমা মেইল আপ ও ডাউন, দু’টি মালবাহী ট্রেনসহ পাঁচটি ট্রেন আটকা পড়ে।

মাইলেজ বাতিল, বৈশাখি ভাতা না পাওয়া, সঠিক সময়ে বেতন না পাওয়ায় আন্দোলনের অংশ হিসেবে ট্রেন চালক, গার্ডরা ট্রেন না চালানোয় বুধবার ভোর থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ থাকে। মঙ্গলবার রাতে চালক ও গার্ডদের সংগঠন ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেয়। রেলমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে দুপুর ১২টার পর আন্দোলন স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। আন্দোলনরতরা
জানান, দেড়শ’ বছর আগে থেকেই লাইনেজ বিল দেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয় এতে অসম্মতি জানানোয় আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। প্রায় দু’বছর যাবত এ নিয়ে আন্দোলন চলছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্ধারিত ট্রেন ছেড়ে গেল ১০ ঘন্টা পর

প্রকাশিত : ০৭:৫০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২